ছবি-সংগৃহীত
সারাদেশ

নারীসহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় নারীসহ সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির সরঞ্জামাদিসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে মোখার প্রভাব শুরু

বৃহস্পতিবার ( ১১ মে) রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল্যাহর ছেলে মো. মনির হোসেন (৪৫), তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. ইস্রফিলের ছেলে মো. ইব্রাহিম খলিল (২১), মো. আজিজের ছেলে আবুল কালাম (২২), মৃত মমিন উল্যাহর ছেলে রহমত উল্যাহ (৪৫), ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল গোফরানের ছেলে মো. জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরনবীর ছেলে মো. কামাল (৪৫)।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান, বিভিন্ন রঙের ১২টি কার্তুজ, দুটি ধারালো চাপাতি, একটি কিরিচ, একটি লোহা কাটার যন্ত্র, তিনটি দরজা ভাঙার কোরাবারি, একটি তালা ভাঙার স্ক্রু-ড্রাইভার, তিনটি টর্চলাইট ও চারটি মুখোশ জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় ৮ মে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, মো. জাবেদ ও মো. কামালকে গ্রেফতারের পর তারা দলনেতা মনিরের জড়িত থাকার কথা জানায়। পরে মনিরকে আটক ও তার স্ত্রী জুলেখা আক্তারের দখল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : তীব্র গরমে ৩ জনের মৃত্যু

তিনি আরও বলেন, ডাকাতির মামলাসহ আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে শুক্রবার (১২ মে) তাদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পলাতক ডাকাত ইউসুফসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা