ছবি: সংগৃহীত
সারাদেশ

নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : মাদারীপুর জেলার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নদীর তলদেশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে সদর উপজেলার আসমত আলী খান সেতুর পাশে আরিয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : জার্মানিতে গোলাগুলি, নিহত ২

নিহত মোনায়েম ইসলাম শুভ্র (২২) মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহীর পীরগাছা এলাকার আছাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মোনায়েম বন্ধুদের সাথে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। বন্ধু ও স্থানীয়রা মিলে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান মেলেনি।

আরও পড়ুন : বেড়েছে পেঁয়াজের দাম

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৫ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। বিকেল থেকে রাত পর্যন্ত খোঁজাখুঁজির পর রাত বেশি হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরবর্তীতে শুক্রবার সকালে উদ্ধার কাজ শুরু করলে ঘটনাস্থল থেকে ৬০ ফুট দূরে নদীর তলদেশে বালুর বস্তার সাথে আটকে থাকা লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হলে নদীর তীর রক্ষা বাঁধের বস্তার খাঁজের পাশ থেকে শুভ্রের লাশটি উদ্ধার করা হয়। তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা