সারাদেশ

বেড়েছে পেঁয়াজের দাম

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম। ৫০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে।

আরও পড়ুন: সুন্দরবনের নদ-নদীর পানি বেড়েছে

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম।

শুক্রবার (১২ মে) সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিন আগে যে পেঁয়াজের দাম ছিলো ৫০ থেকে ৫২ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৬৪ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আবারও কমে যাবে পেঁয়াজের দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা।

এদিকে, দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

বাজারে এক সবজি ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে ৬৪ টাকা কেজি দরে।

হিলি বাজারের এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে। আমরা এসব পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করছি। আশা করছি দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে এবং দামও কমে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা