ছবি-সংগৃহীত
সারাদেশ

তেলের ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ২

জেলা প্রতিনিধি : বরিশালের কীর্তনখোলায় নোঙর করে রাখা তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

আরও পড়ুন : এপ্রিলে সড়কে ঝরল ৫৫২ প্রাণ

বৃহস্পতিবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)। আহত ড্রাইভার কুতুবউদ্দিন (৪৮), ড্রাইভার মো. রুবেল হোসেন (৪৫) ও গ্রিজারম্যান কামাল পাশাকে (৫০) উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বিকেল পৌনে ৪টার দিকে জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাই। দ্রুত সেখানে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। এখন পর্যন্ত বাবুল কান্তি ও স্বাধীন নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন। ইঞ্জিনরুম উত্তপ্ত থাকায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ওই রুমে অভিযান চালানো যাচ্ছে না।

জাহাজের বার্বুচি দুলাল বলেন, আমরা কাজ করছিলাম। তখন বিকট শব্দে ইঞ্জিনরুমে বিস্ফোরণ হয়। এরপরে পুরো রুমে আগুন লেগে যায়।

দুলাল জানান, জাহাজে ১৬ জন স্টাফ ছিলেন। এরমধ্যে দুজন ছুটিতে বাড়ি গেছেন। তিনজন হাসপাতালে ভর্তি, দুজন বিস্ফোরণে নিহত হয়েছেন। একজন নিখোঁজ। বাকি আটজন অক্ষত রয়েছি।

আরও পড়ুন : পদত্যাগ করলেন কেসিসি মেয়র

সুমন সেন নামের জাহাজের আরেক শ্রমিক বলেন, চট্টগ্রাম থেকে বরিশালের মেঘনা ডিপোতে সাড়ে তিন লাখ লিটার তেল নিয়ে তিনদিন আগে জাহাজটি নোঙর করে। আজ তেল আনলোড শুরু করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

বিআইডব্লিউটিএ যুগ্ম-পরিচালক মো. সেলিম বলেন, 'বিআইডব্লিটিএ সদস্যরা জাহাজে খুঁজে নিখোজ কাউকে পায়নি। আগামীকাল সকালে আমরা নদীতে ডুবুরি পাঠিয়ে অনুসন্ধান করব।'

আরও পড়ুন : ‘মোখা’ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে বিস্ফোরণ হয় সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা