সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৪

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে স্পিডবোটের ৪ যাত্রী নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এ সময় স্পিডবোটটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, বরিশাল ডিসি ঘাট-ভোলার উদ্দেশ্যে ১০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে যায়। এরপর চরমোনাই এলাকা সংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়। এখন নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে। এ সময় উদ্ধারের পাশাপাশি সেই ট্রলারটিকে শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা