সংগৃহীত ছবি
সারাদেশ

শহীদ পরিবার-আহতদের আর্থিক সহায়তা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে হাইস্কুলের মালামাল ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।

আরও পড়ুন : আলিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রশাসন সূত্র জানায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে শহীদ পরিবারকে ১০ হাজার ও আহতদের ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষনকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা