সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামের ২ ব্যবসায়ী নিহত হয়েছেন।

আর পড়ুন : পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।

নিহত হারুন অর রশীদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে। আর আব্দুল খালেকের বাড়ি ঐ একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা দুজন ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

আর পড়ুন : পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুড়িয়ে দিলো প্রশাসন

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। এসময় হারুন অর রশীদের মৃত্যু হয়। অপরদিকে আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় তার।

আর পড়ুন : ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

ওসি তাজুল ইসলাম জানান, ঘটনার পর ঘাতক মাহেন্দ্র ট্রাকটি পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা