ছবি-সংগৃহীত
সারাদেশ

পদত্যাগ করলেন কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক : আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন তালুকদার আবদুল খালেক।

আরও পড়ুন : ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুত ভোলা

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার (১৬ মে) কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

আরও পড়ুন : হত্যা মামলায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

এদিকে মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (লস্কার তাজুল ইসলাম) সকল প্রশাসনিক দায়িত্ব ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

তালুকদার আবদুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালে সিটি নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শুরু করেন তিনি। এর আগে ২০০৮ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। এটা নিয়ে টানা চারবার আওয়ামী লীগ তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা