ছবি-সংগৃহীত
সারাদেশ

প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

জেলা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনীত চার প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নগরমাতা পেল গাজীপুরবাসী

শুক্রবার (২৬ মে) সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

এদিন বেলা ১১টায় নগরীর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শুরু হয়। এবার ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন।

আরও পড়ুন : ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা