ছবি-সংগৃহীত
সারাদেশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : গাইবান্ধার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন

বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন ওর রশিদ।

পলাশ চন্দ্র পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লাল চন্দ্রের ছেলে। তিনি আশুলিয়ার নিরিবিলি সংলগ্ন জালালাবাদ এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে খেজুর বাগানের এপিক গ্রুপ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুন : নোয়াখালীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, কারখানা ছুটির পর পলাশ বাসার উদ্দেশ্যে রওনা হন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজ পার হয়ে আরিচামুখী লেনে পৌঁছালো দুর্বৃত্তরা তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা পুলিশের সহায়তায় তাকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন ওর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত ওই পোশাক শ্রমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ তার পকেটেই ছিল। তার কোনো কিছুই খোয়া যায়নি।

আরও পড়ুন : কুমিল্লায় দুই জনের মৃত্যুদণ্ড

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ খুনিদের শনাক্তের চেষ্টা করছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা