ছবি-সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় দুই জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার ও চান্দিনায় পৃথক ‍দুই ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ৭৭ কেজি রুপার গহনা জব্দ

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ ইউনিয়নের মৃত আবদুল গফুরের ছেলে আবদুল জলিল ও চান্দিনা উপজেলার জরুন্ডা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. রবিউল ওরফে রবিউল্লাহ। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত থাকলেও জলিল পলাতক।

মামলা দুটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নুরুল ইসলাম জানান, ২০১৫ সালে চান্দিনার জরুন্ডা গ্রামে ১১ বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে ডেকে নিয়ে যান রবিউল। পরে পাশের মাছের প্রজেক্টের পাশের আলুর ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে বাসায় জানাবে বললে মাসুদের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রবিউল। পরে তার বাবা ও আত্মীয়স্বজন আলুক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ১৬ সোনার বারসহ কারবারি আটক

অপরদিকে, ২০০৯ সালের অপর মামলায় চান্দিনার সুহিলপুর ইউনিয়নের নূরপুর এলাকার মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢোকে। মুজিব ডাকাতদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ধাওয়া করেন। এক পর্যায়ে মুজিব ডাকাত দলের সদস্য জলিলকে ধাওয়া করে বাড়ির পাশের খালে পেছন থেকে ঝাপটে ধরে। এ সময় জলিল মুজিবকে ছুরিকাঘাত করে। খালের পানি থেকে উঠিয়ে বাড়ি আনার পর সে মারা যায়।

আইনজীবী নুরুল ইসলাম আরো জানান, ২০১৫ সালের মামলায় ১৭ জন ও ২০০৯ সালের মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত রায় দেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা