সারাদেশ

চোরাই গরুসহ আটক ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পিকআপ ভর্তি চোরাই গরুসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন : চিন্তিত হওয়ার কারণ নেই

আটকৃতরা হলেন, হাতিয়া উপজেলার পূর্ব রহমতপুর গ্রামরে আজহার আহমদের ছেলে মো. হাসান (৩১), উত্তর আদর্শ গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রহিম রয়েল (২৫) ও পশ্চিম আদর্শ গ্রামের আবুল হাশেমের ছেলে মোহাম্মদ রবিন (২৫)।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, একই দিন ভোর ৬টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : নির্বাচনের জন্য ভিসানীতি সহায়ক হবে

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হাতিয়ার চানন্দি ইউনিয়ন থেকে একটি গরু নিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে জোবায়ের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা চানন্দি ইউনিয়নের একটি বাড়ি থেকে গরু চুরি করে আসছে বলে স্বীকার করলে বিষয়টি থানায় অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালকসহ তিনজনকে আটক করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু প্রকৃত মালিকের কাছে স্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা