ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ২ 

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাসচাপায় আবু মুছা ও পারভেজ নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : গাজীপুর সিটির ভোটগ্রহণ চলছে

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ (২০) খোকসা উপজেলার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা (১৮) একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুই জন শমসপুর ক‌লে‌জের ছাত্র।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজযাত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় এলে বাসচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন : গাসিক নির্বাচন, গ্রেফতার ২

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা