সারাদেশ

অপহৃত তিন বন্ধুকে হত্যায় গ্রেফতার ২

এম.এ আজিজ রাসেল : টেকনাফে অপহরণের পর খুনের শিকার তিন বন্ধুর মরদেহ আগুন দিয়ে পুড়ে ফেলার চেষ্টা করেছিলো অপহরণকারীরা। গ্রেফতার দুই অপহরণকারীর স্বীকারোক্তি বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার র‌্যাব ১৫ কার্যলয়ে এক সাংবাদ সম্মেলন এসব তথ্য জানান র‌্যাব ১৫ অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন।
বুধবার (২৪ মে) টেকনাফ হাবিবছড়া গাহীন পাহাড় থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ছৈয়দ হোসন ওরফে সোনালী ডাকাত ও এমরুল।

র‌্যাব ১৫ অধিনায়ক তিনি বলেন, তারা তিন বন্ধু মিলে টেকনাফ পাত্রী দেখতে গেলে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করা হয়। তাদের পরিবারের অভিযোগ পেয়ে অভিযানে নামে র‌্যাব। তথ্য প্রযুক্তি সহায়তাই দুইজনকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের সাথে নিয়ে টেকনাফ দমদমিয়া এলাকার গহীন পাহাড় থেকে তিন বন্ধুর মরদেহ গুলো উদ্ধার করা হয়। তিন বন্ধুর মরদেহ নিশ্চিহ্ন করতে ডাকাতদল আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন : নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

তিনি আরও জানান, মরদেহ গুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের সমাগম নেই। ডাকাত দলের লোকজন বারবার সিম পরিবর্তন করার কারণে তাদের সনাক্ত করতে একটু সময় হয়েছে।

গ্রেফতার দুইজন প্রাথমিকভাবে স্বীকার করেন, তারা এই কাজে দীর্ঘদিন ধরে জড়িত। বিত্তশালীদের টার্গেট করে এসব অপহরণ করতেন তারা। দিনের বেলায় এই চক্রের সদস্যরা লোকায়ে এসে সাধারণ মানুষের ছদ্মবেশে ধরে থাকতেন। রাতের বেলায় পাহাড়ে গিয়ে তাদের নির্যাতন করতো। যারা টাকা দিতে ব্যার্থ হয় তাদের মাটির মধ্যে পুঁতে রাখা হতো।

আরও পড়ুন : ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবো

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা