ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০২৪ সালের মার্কিন যুক্তষ্ট্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন তার একসময়ের সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।

আরও পড়ুন : নির্বাচনে বাধা দিলে ভিসা নয়

বুধবার (২৪ মে) রন ডিস্যানটিস জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সমস্ত কাগজপত্র নির্বাচনী কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন তিনি। ফলে রিপাবলিকান দলের ভেতর রনের সাথে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, ডেমোক্র্যাট প্রার্থীর সাথে লড়বেন তিনি।

ডিস্যানটিসের প্রার্থী হওয়া নিয়ে বুধবার কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্কের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিস্যানটিস।

আরও পড়ুন : নিষিদ্ধ হতে পারে পিটিআই

কিন্তু টুইটারে তা আপলোড হওয়ার পর বেশ কিছু গোলযোগ দেখা দেয়। সাক্ষাৎকারটি ঠিকমতো শোনা যায় না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে অবশ্য সমস্যার সমাধান হয়।

ডিস্যানটিস ওই সাক্ষাৎকারেই জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন। সূত্র : ডয়চে ভেলে

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা