ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

নিষিদ্ধ হতে পারে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।

আরও পড়ুন : বেঁধে দেওয়া হলো ওমরাহর সময়

রাষ্ট্রের ভিত্তির ওপর আক্রমণের জন্য পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি (পিটিআই)-কে অভিযুক্ত করেছেন, এবং এটা সহ্য করা যাবে না বলেও জানিয়েছেন খাজা আসিফ।

চলতি মাসের শুরুর দিকে ইমরান খানের গ্রেফতারের ফলে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং সরকারি ভবন ও সামরিক কম্পাউন্ডে ভাঙচুর করা হয়।

এই ঘটনার পর পিটিআইয়ের হাজার হাজার সমর্থক ও দলের বেশ ক’জন সিনিয়র নেতাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় হামলায় ৭০ বিদ্রোহী নিহত

ইমরান খানের কাছ থেকে দল নিষিদ্ধ করার প্রশ্নে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তিনি ওই সহিংসতার বিষয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বলেন, প্রতিরক্ষা স্থাপনায় হামলার উদ্দেশ্য ভারতের হতে পারে তবে পাকিস্তানের নয়।

তিনি আরও বলেন, পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি, “তবে আমরা অবশ্যই পিটিআই-এর ওপর নিষেধাজ্ঞা পর্যালোচনা করছি"।

আরও পড়ুন : স্বল্প দূরত্বে ফ্লাইট চলাচল নিষিদ্ধ

৯ই মের ঘটনা হঠাৎ করে ঘটেনি জানিয়ে খাজা আসিফ বলেন, বরং পরিকল্পিতভাবে সেনাবাহিনীর কোর কমান্ডার, সদর দফতর, গুজরানওয়ালা সেনানিবাস এবং মিয়ানওয়ালিতে বিমান ঘাঁটিসহ অন্যান্য স্থানে হামলা চালানো হয়েছে।

ইমরান খান সেনাবাহিনীকে তার প্রতিপক্ষ হিসেবে দেখেন বলেও মন্তব্য করেন খাজা আসিফ।

"তার পুরো রাজনীতিই [একসময়] বসে থাকতো সেনাবাহিনীর কোলে এবং আজ হঠাৎ করেই তিনি এর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।"

আরও পড়ুন : মারাত্মক মহামারি আসছে

“আমি যেটা বলছি সেটা পিটিআই ত্যাগকারীরাও সবাই বলছেন ... তারা বলেছে যে সবকিছু পরিকল্পনা করেই হয়েছে"।

পিটিআইয়ের মুখপাত্র ব্যারিস্টার আলী জাফর বলছেন, পিটিআইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও, সুপ্রিম কোর্ট এ ধরনের পদক্ষেপকে "এক দিনের মধ্যে বাতিল এবং অকার্যকর" ঘোষণা করতে পারে, কারণ পাকিস্তানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না।

সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ১৯৬০-এর দশকে জামায়াত-ই-ইসলামীর ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে জাফর বলেন, পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি অ্যালভিন রবার্ট কর্নেলিয়াস যেটিকে বাতিল করে রায় দিয়েছিলেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

“জামাত-ই-ইসলামীকে নিষিদ্ধ করার চেষ্টা অনেক আগেই হয়েছিল ... ওই আদালত বলেছিল যে আপনি একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না এবং সবার রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে," বলেছিলেন তিনি।

"নাশকতা যা হয়েছে, সেটি ছিল ব্যক্তিগত কাজ … [তার জন্য] কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না,"

তিনি জোর দিয়ে বলেন, "যদি এমন পদক্ষেপ নেয়া হয়, তবে আমার বিশ্বাস যে এই একই আদালত একদিনের মধ্যে তা বাতিল ঘোষণা করবে।" সূত্র : বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা