ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

স্বল্প দূরত্বে ফ্লাইট চলাচল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে যাওয়ার মতো বিকল্প উপায় থাকায় কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে অভ্যন্তরীণ রুটে স্বল্প দূরত্বের ফ্লাইট নিষিদ্ধ করেছে ফ্রান্স।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত

মঙ্গলবার (২৩ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিবি বলছে, অভ্যন্তরীণ গন্তব্যে যেখানে ট্রেনে একই যাত্রা আড়াই ঘণ্টার মধ্যে করা যেতে পারে, সেসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ করার বিষয়ে ফরাসি আইনপ্রণেতারা ভোট দেওয়ার ২ বছর পরে এ আইনটি কার্যকর হলো।

আরও পড়ুন : বজ্রপাতে ২৬টি ছাগলের মৃত্যু

সামনে বিশ্বের যেসব হুমকি রয়েছে, জলবায়ু পরিবর্তন সেগুলোর একটি। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। এটি মোকাবিলায় বিশ্বজুড়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও খুব বেশি সুফল মেলেনি। এ পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমাতে অভ্যন্তরীণ গন্তব্যে স্বল্প দূরত্বের ফ্লাইট নিষিদ্ধ করল ফ্রান্স।

এ নিষেধাজ্ঞার কারণে প্যারিস থেকে ন্যান্টেস, লিও এবং বোর্দোসহ বেশ কয়েকটি শহরের মধ্যে আকাশপথে ভ্রমণ বাতিল হবে। এতে কানেক্টিং ফ্লাইটগুলো প্রভাবিত হবে না।

আরও পড়ুন : দেবে যাচ্ছে নিউইয়র্ক শহর!

তবে সমালোচকরা এই পদক্ষেপকে ‘প্রতীকী নিষেধাজ্ঞা’ হিসাবে আখ্যায়িত করেছেন।

ইন্ডাস্ট্রি গ্রুপ এয়ারলাইন্স ফর ইউরোপ (এ৪ই)-এর অন্তর্বর্তী প্রধান লরেন্ট ডনসিল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, এই ভ্রমণগুলো নিষিদ্ধ করলে কার্বন নিঃসরণের ওপর ন্যূনতম প্রভাব পড়বে। এ ধরনের সিদ্ধান্তে পরিবর্তে সরকারগুলোর উচিত সমস্যাটির বাস্তব এবং তাৎপর্যপূর্ণ সমাধানকে এগিয়ে নেওয়া।

আরও পড়ুন : মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়ে ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ রিপোর্ট করেছে, গত বছরে সারা বিশ্বের ফ্লাইটের সংখ্যা ২০১৯ সালের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম ছিল।

অবশ্য আরও কঠোর নিয়ম চালু করার জন্য ফরাসি সরকারকে দাবির মুখে পড়তে হয়েছিল।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০১৯ সালে জনসাধারণের ১৫০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে ফ্রান্সে’স সিটিজেনস’ কনভেনশন অন ক্লাইমেট গঠন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জলবায়ু সম্পর্কিত এ নাগরিক কনভেনশন থেকে প্রস্তাব করা হয়েছিল, যেখানে ৪ ঘণ্টার কম সময়ে ট্রেন যাত্রা করার সুযোগ রয়েছে, সেখানে যেন প্লেন যাত্রা বাতিল করা হয়।

তবে কিছু অঞ্চলের আপত্তির কারণে পরে তা কমিয়ে আড়াই ঘণ্টা করা হয়।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এর আগে ফরাসি ভোক্তা গ্রুপ ইউএফসি-কুই চইসির আইন প্রণেতাদের ৪ ঘণ্টার সীমা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছিল, প্লেন গড়ে এ রুটে ট্রেনের তুলনায় যাত্রী প্রতি ৭৭ গুণ বেশি কার্বন নির্গত করে। চলাচলের মাধ্যম হিসেবে ট্রেন বেশ সস্তা এবং যে সময় নষ্ট হয় তা ৪০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা