ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

দেবে যাচ্ছে নিউইয়র্ক শহর!

আন্তর্জাতিক ডেস্ক: দেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। একটি নতুন গবেষণায় পাওয়া গেছে, শহরটি দেবে যাওয়ার অন্যতম কারণ হলো লাখ লাখ ভবন নির্মাণ। এসব ভবনের চাপে অল্প অল্প করে নিচু হচ্ছে শহরটি। সিএনএন’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

উপকূল, নদী বা খালের তীরবর্তী স্থানে উচু ভবন নির্মাণের কারণে কিভাবে সেসব স্থানে বন্যার সৃষ্টি হতে পারে সেটি বোঝাতেই এই গবেষণা করা হয়েছে। আর্থ’স ফিউচার নামক জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

গবেষকরা হিসেব করে দেখেছেন নিউইয়র্কের পাঁচটি বিভাগে সব মিলিয়ে ১০ লাখ ৮৪ হাজার ৯৫৪টি ভবন রয়েছে। তারা দেখেছেন এই ভবনগুলোর ওজন ৭৬২ বিলিয়ন কেজি। যা মালভর্তি ১৯ লাখ বিমানের ওজনের সমান।

গবেষক দলটি সিমুলেটর পরীক্ষার তথ্য ও স্যাটেলাইটে প্রাপ্ত ভূপৃষ্ঠের তথ্য তুলনা করেছে। তাদের এ বিশ্লেষণে দেখা গেছে নিউইয়র্ক প্রতিবছর ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত দেবে যাচ্ছে। অবশ্য শুধুমাত্র যে ভবনের কারণে শহরটি দেবে যাচ্ছে বিষয়টি এমনও নয়। তবে ২০২২ সালের একটি গবেষণায় দেখা গিয়েছিল বিশ্বের সবচেয়ে জনবহুল ৪৮টি উপকূলীয় এলাকার মধ্যে ৪৪টিই দেবে যাচ্ছে।

নিউইয়র্ক শহর হলো এমন শহর, যেটির চারপাশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ উচ্চতা ৮ থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাবে। এখন ভবনের চাপে দেবে যাওয়ার বিষয়টি নিউইয়র্কের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।

এছাড়া মনুষ্যসৃষ্ট জলবায়ু সমস্যার কারণে অস্বাভাবিক বৃষ্টিপাত এবং ঘন ঘন ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের গবেষক ভূতত্ত্ববিদ টম পারসন বলেছেন, ‘সমুদ্র (সমুদ্রের পানি) ঢুকে পড়া থেকে আমরা দূরে আছি। কিন্তু আমরা কিছু বড় ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছি। অতিবৃষ্টির কারণে নিউইয়র্কের স্যান্ডি এবং ইডায় প্লাবনের সৃষ্টি হয়েছিল, আর শহরায়নের কিছু প্রভাবে পানি ভেতরে ঢুকে গিয়েছিল।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা