আলিরেজা এনায়াতি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদিতে রাষ্ট্রদূত নিয়োগ দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর পর সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরান। বিশিষ্ট কূটনীতিক আলিরেজা এনায়াতিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২২ মে) ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, তেহরান এবং রিয়াদের মধ্যে এমন ঐতিহাসিক চুক্তি সইয়ের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে গত সাত বছরের রাজনৈতিক বিভেদের পরিসমাপ্তি হয়।

আরও পড়ুন: আবু ধাবিতে অগ্নিকাণ্ডে নিহত ৬

গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করবে এমন শর্ত দেওয়া হয়েছিল।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আলিরেজা এনায়াতি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং মন্ত্রণালয়ে আরব উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কুয়েতেইরানি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

চুক্তির শর্ত অনুযায়ী, এর আগে গত ১২ মে ইরানে রাষ্ট্রদূত নিয়োগের বিষয় চূড়ান্ত করে সৌদি আরব। এজন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে রিয়াদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

আমির আব্দুল্লাহিয়ান বলেন, সৌদি আরব তাদের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। আমরাও শিগগিরই সৌদি সরকারের কাছে আমাদের নতুন রাষ্ট্রদূতের নাম প্রস্তাব করব।

২০১৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে একজন প্রভাবশালী শিয়া পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ফের উত্তপ্ত হয়। এরপর হাজারো ইরানি নাগরিক তেহরানে সৌদি দূতাবাসের সামনে সহিংস বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করেন। যার পরিপ্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা