আন্তর্জাতিক

সীমান্তে সংঘর্ষে ৬ ইরানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সিস্তান-বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৬ সীমান্তরক্ষী নিহত হয়েছে।

আরও পড়ুন : ইলিশা-১ কূপকে গ্যাসক্ষেত্র ঘোষণা

রোববার (২১ মে) সীমান্তবর্তী এলাকা সারাভানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ফার্স বার্তা সংস্থা জানায়, সীমান্ত দিয়ে সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য ইরানে অনুপ্রবেশ করতে চেয়েছিল। এসময় বাধা দিলে ইরানি সীমান্তরক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আরব নিউজ জানিয়েছে, এ ঘটনায় ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সংঘর্ষের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

এর আগে গত ১১ মার্চ একই এলাকায় অপরাধীদের সঙ্গে সংঘর্ষের সময় ২ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন : ট্রাক চাপায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ইরানের দারিদ্র-পীড়িত প্রদেশগুলোর মধ্যে একটি সিস্তান-বেলুচিস্তান। যার সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। মাদক চোরাচালান ও সংখ্যালঘু, চরমপন্থী গোষ্ঠী, বিদ্রোহী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েকদিন পর পর সংঘর্ষের ঘটনায় অঞ্চলটি প্রায় সারাবছরই অশান্ত থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

নারী শিক্ষার আস্থায় গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র সবুজপাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা