ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

রোববার (২১ মে) স্থানীয় সময় রাত দেড়টার দিকে অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার রাত প্রায় দেড়টার দিকে শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানসাস সিটি পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা ৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুন : সারা বাংলায় বিক্ষোভ করতে হবে

পুলিশ জানায়, ঘটনাস্থলেই ২ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে।

অন্যদিকে আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরপরই ১ জন মারা যায় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আহত বাকি ২ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ৫

পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে।

সিবিএস নিউজ বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চলতি বছরে দেশটিতে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন। এমনকি উত্তর আমেরিকার এ দেশটিতে জনসংখ্যার চেয়ে আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা