ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

৩৭ কোটি ডলারের সহায়তা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে নতুন করে আরও ৩৭ কোটি ৫০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : তরুণরাই তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে

রোববার (২১ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশে বাইডেন বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে সর্বোচ্চটা করছে যুক্তরাষ্ট্র।’

এবারের সহায়তা প্যাকেজে গোলাবারুদ, আর্টিলারি, সাঁজোয়া যান ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন : চীন-রাশিয়াকে দমাতেই জি-৭ সম্মেলন

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার।

প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার (২০ মে) এক ভিডিওবার্তায় এ দাবি করেন। তিনি বলেন ‘আজ দুপুর ১২টায় বাখমুত শহরকে সম্পূর্ণভাবে দখলে নেওয়া হয়েছে। আমরা শহরের প্রতিটি ঘর ও স্থাপনা দখল করে নিয়েছি।’

বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন : বাখমুত শহর রাশিয়ার দখলে

বাখমুতের দখল নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়াগনার অ্যাসল্ট ইউনিটের আক্রমণাত্মক পদক্ষেপের ফলে এবং আর্টিলারি ও সাউদার্ন গ্রুপ অব ফোর্সের বিমান হামলার মাধ্যমে আর্টিওমভস্ককে মুক্তির কাজ সম্পন্ন হয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা