ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এল সালভাদরে পদদলিত হয়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানীতে একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নারীসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

রোববার (২১ মে) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাখমুত শহর রাশিয়ার দখলে

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের সবার বয়স ১৮ বছরের বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা ভিত্তিক দল ফাসের মধ্যে ম্যাচ চলাকালীন এ পদদলনের ঘটনা ঘটে। এর প্রায় ১০ মিনিট খেলার পর ম্যাচটি স্থগিত করা হয়।

আরও পড়ুন : বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে

জানা গেছে, মূলত গেট বন্ধ হওয়ার পরও বিপুল সংখ্যক ফুটবল ভক্ত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে টুইটারে বলেছেন, স্টেডিয়ামে ঠিক কী ঘটেছে তা নিয়ে বিস্তৃত তদন্ত করবে পুলিশ। অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে থাকতে পারবে না।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুকেলের প্রেস সচিবের টুইটারে বলা হয়েছে, দুর্ঘটনার পর সেখানে যাওয়া উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছে। গুরুতর অবস্থায় ২ জনকে সান রাফায়েল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর পাশাপাশি কাছাকাছি হাসপাতাল থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

এ ঘটনায় এক সংক্ষিপ্ত বিবৃতিতে সালভাদোরান সকার ফেডারেশন বলেছে, যা ঘটেছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা