ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে 

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন : রেলপথে যাত্রী বৃদ্ধি পেয়েছে

রোববার (২১ মে) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭৯ হাজার ৯১২ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩০৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৯৪৯ জনে।

আরও পড়ুন : ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫৮৬ জন এবং মারা গেছেন ১৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৬ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৬৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৩০ জন এবং মারা গেছেন ৫৪ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জনের।

আরও পড়ুন : মোদি-জেলেনস্কির প্রথম বৈঠক

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৯৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৪ হাজার ৩৩৬ জন মারা গেছেন।

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ১৪ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৮ হাজার ৮১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫৫ জনের।

আরও পড়ুন : গ্যাস ও বিদ্যুতের চাহিদা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৮ জন এবং মারা গেছেন ৫ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৮ লাখ ৯৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৬৫৮ জন মারা গেছেন।

একই সময়ে হংকংয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৬ জন এবং মারা গেছেন ১০ জন।

আরও পড়ুন : দেশে আরও ১৮ শনাক্ত

এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ৮৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২০ হাজার ৬৬০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা