ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

সোমবার (২২ মে) মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, রোববার (২১ মে) আঘাত হানা এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ ​​কিলোমিটার (৬ মাইল) এবং পেট্রোলিয়া নামক এলাকা থেকে ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) পশ্চিমে। গ্রামীণ হামবোল্ট কাউন্টির অধীনস্ত এ এলাকায় বাস করেন প্রায় ১০০০ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সংস্থাটি জানায়, উত্তর ক্যালিফোর্নিয়ার অল্প জনবসতিপূর্ণ অঞ্চলের অন্যান্য শহরও হালকা কাঁপুনি অনুভব করেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প বেশ নিয়মিত ঘটনা। গত বছরের ডিসেম্বরে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর এ অঙ্গরাজ্যটিতে অন্তত এক ডজন লোক আহত এবং ২ জন প্রাণ হারিয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা