ফাইল ছবি
আন্তর্জাতিক

আবু ধাবিতে অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন আরও ৭ জন ।

আরও পড়ুন: গায়ানায় ছাত্রাবাসে আগুন, নিহত ২০

সোমবার (২২ মে) আবুধাবির মুয়াজাজের বানি ইয়াস এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবদনে জানানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বানি ইয়াসের অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কোনও গুজবে কান না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন: মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

এর আগেও গত মাসে দুবাইয়ের আল রাস এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই ভবনের অন্তত ১৬ বাসিন্দা নিহত ও আরও ৯ জন আহত হন। সূত্র: খালিজ টাইমস

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা