ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মত কোনো আরব নারী মহাকাশচারী হতে যাচ্ছেন। স্পেসএক্সের রকেট ফ্যালকন নাইনে মহাকাশ যাচ্ছেন সৌদি আরবের রায়নাহ বারনবি।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষে ৬ ইরানি নিহত

রোববার (২২ মে) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে আরও তিন সঙ্গীর সঙ্গে পৃথিবী ছাড়বেন তিনি।

বারনবির এই মহাকাশ অভিযানে সঙ্গে আছেন আরেক সৌদি নাগরিক আলি আল কার্নি। তাদের সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী পেগি হুইটসন ও জন শফনার।

আল কার্নি ও রায়নাহ বারনবি উভয়েই আশা করছেন তাদের এই মহাকাশযাত্রা সৌদির ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে অবদান রাখবে।

আরও পড়ুন: ফ্রান্সে বন্দুক হামলায় নিহত ৩

বারনবি এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন, আমরা বিশ্বাস করি যে বিজ্ঞানের কোনো সীমা নেই, এই নীতিতে ভিত্তি করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমাদের মিশন চালিয়ে যাব। আমরা অনুসন্ধান করব, অন্বেষণ করব এবং মানবতার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অংশগ্রহণ করব।

বারনবি আরও বলেন, আমি যখনোই মনে করি মহাকাশে যাচ্ছি, আমার জীবনের স্বপ্ন সত্যি হচ্ছে, আমি তখনোই উত্তেজনা অনুভব করি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা