সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কাঠের স্যাটেলাইট ‍বানাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বিজ্ঞানীরা বিশ্বে প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছেন। লুডো খেলার ছক্কার মতো দেখতে কিউব আকৃতির এই ছোটো স্যাটেলাইটটি আগামী সেপ্টেম্বরে মহাকাশে উৎক্ষেপিত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৩৬ হাজার

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষকদের একটি টিম এবং সুমিতোমো ফরেস্ট্রি নামের একটি জাপানি কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে তৈরি লিগনোস্যাটের দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বা সার্বিক আয়তন মাত্র ৪ ইঞ্চি বা ১০ সেন্টিমিটার।

প্রতিটি স্যাটেলাইটেরই নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো পৃথিবীর দিকে ফিরে আসতে থাকে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই সেগুলো জ্বলে উঠে ক্ষয় হওয়া শুরু হয়। বিরল কিছু ব্যাতিক্রম ছাড়া সব স্যাটেলাইট ভূপৃষ্ঠ স্পর্ষ করার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পর স্যাটেলাইটগুলো যখন ক্ষয় হওয়া শুরু করে, সেসময় সেগুলো থেকে উৎপন্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র ধাতব কণা একদিকে যেমন বায়ুদূষণ ঘটায়, তেমনি অন্যদিকে টেলিযোগাযোগ ব্যবস্থাকেও বিঘ্নিত করে।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমের প্রধান অধ্যাপক তাকাও দোই এএফপিকে বলেন, মূলত এই সমস্যা থেকেই কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরির চিন্তা মাথায় আসে তাদের। যে স্যাটেলাইটটি তারা তৈরি করেছেন, সেটি মেয়াদ শেষে পৃথিবীতে প্রবেশের সময় বায়ুমণ্ডলে প্রবেশের পর নিশ্চিহ্ন হয়ে যাবে ঠিকই কিন্তু বাতাসে সেটির কোনো ধ্বংসাবশেষের অস্তিত্ব থাকবে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা