সংগৃহীত ছবি
জাতীয়

জাপান বাংলাদেশকে টহল নৌযান দেবে 

নিজস্ব প্রতিবেদক: জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য ৫টি টহল নৌযান (প্যাট্রল ভেসেল) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: বন্ধ সারা দেশের ট্রেন চলাচল

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয় অবহিত করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন মোদি

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক সবসময়ই দৃঢ় এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সবসময় সুরক্ষিত থাকবে।

পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের দায়িত্বের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার মেয়াদকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা