ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
তুরস্কে দ্বিতীয় দফার নির্বাচন

এরদোয়ানকে সমর্থন সিনান ওগানের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন ডানপন্থি নেতা সিনান ওগান। গেল সপ্তাহে প্রথম দফার নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন সিনান। তার সমর্থন পাওয়ার ফলে এরদোয়ানের আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ অনেকটাই খুলে গেল।

আরও পড়ুন : সৌদিতে রাষ্ট্রদূত নিয়োগ দিলো ইরান

সোমবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

সিনান বলেছেন, এরদোয়ান তার প্রচারণায় তুর্কি জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছেন।

কয়েকদিন বাদেই তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর ভিত্তিতেই নির্ধারিত হবে শাসন ক্ষমতা যাবে কার হাতে। এ দফার ভোটযুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ হলেন এরদোয়ান এবং কেমাল কিলিচদারওগলু।

আরও পড়ুন : আবু ধাবিতে অগ্নিকাণ্ডে নিহত ৬

গত ১৪ মে তুরস্কে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। ভোটে তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে এরদোয়ান পান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। অন্যদিকে, এটিএ জোট সমর্থিত নেতা সিনান ওগান ৫.১৭ শতাংশ ভোট পান। ৫ শতাংশের বেশি ভোট ঝুলিতে নিয়ে সিনান এখন ‘কিংমেকার’ হয়ে উঠেছেন।

এদিকে বিশ্লেষকদের অনেকে বলছেন, ওগানের আহ্বানে এই ভোটারদের সবাই হয়ত এরদোয়ানকে ভোট দেবেন না। কিছু ভোট কিলিচদারোগলুর পক্ষেও যাবে।

আরও পড়ুন : গায়ানায় ছাত্রাবাসে আগুন, নিহত ২০

সিনান মূলত এটিএ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। এই জোটের প্রধান দল ভিক্টোরি পার্টি। এরদোয়ানকে সমর্থন দেয়ার ঘোষণা সিনানের মুখ থেকে এলেও ভিক্টোরি পার্টি এখনও কিছু জানায়নি।

তুরস্কের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হয়। কিন্তু কেউই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচন রানঅফে গড়ায়। আগামী ২৮ মে দেশটিতে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা