ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস
স্বাস্থ্য

মারাত্মক মহামারি আসছে

সান নিউজ ডেস্ক: বিশ্বকে এমন একটি ভাইরাসের জন্য প্রস্তুত করতে হবে যা করোনার চেয়েও মারাত্মক বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

আরও পড়ুন: দেবে যাচ্ছে নিউইয়র্ক শহর!

তিনি বলেছেন, করোনার চেয়েও মারাত্মক মহামারি আসছে। ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে যে কোভিড-১৯ বা করোনা নিয়ে আর তেমন কোনো শঙ্কা নেই। এ মহামারির ক্ষেত্রে তারা যে জরুরি সতর্কতা জারি করেছিল তা সরিয়ে নেয়া হয়েছে।

যদিও এ ভয়াবহ রোগটিতে মাত্র কয়েক বছরে দুই কোটি মানুষ মারা গেছেন, তবুও এখন এ মহামারিকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই।

আরও পড়ুন: আরও ৪৬ হাসপাতালে ভর্তি

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, আসন্ন মহামারিগুলো করোনার চেয়েও ‘মারাত্মক’ হতে পারে। করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থার অবসান হলেও এর হুমকি শেষ হয়নি। এর নতুন ভ্যারিয়েন্টের হুমকি রয়ে গেছে, যা রোগ এবং মৃত্যুর নতুন উত্থান ঘটাতে পারে।

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে প্রতিবেদন পেশ করার সময় ডব্লিউএইচও-এর প্রধান এসব কথা বলেন।

ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস পরামর্শ দেন যে পরবর্তী সময়ে কোনো মহামারি আঘাত হানলে আমাদের অবশ্যই কোনো সার্বিক সিদ্ধান্তমূলক কার্যক্রম হাতে নিতে হবে। এরপর সম্মিলিত ও ন্যায়সঙ্গত উপায়ে সেটিকে প্রতিরোধ করতে প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অধীনে স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়গুলোতে করোনার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এই প্রভাব ২০৩০ সাল পর্যন্ত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা