সারাদেশ

পাহাড়ে আলো ছড়িয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প” শীর্ষক প্রকল্পের উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : চিন্তিত হওয়ার কারণ নেই

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলার ১৮শ ২৮ জনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভাপতিত্ব করেন, এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

আরও পড়ুন : নির্বাচনের জন্য ভিসানীতি সহায়ক হবে

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে প্রতিটি সেক্টরে মানুষের জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন, পার্বত্য চট্রগ্রামে সকল সম্প্রাদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাসের আহ্বান জানান।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ও জয়যুক্ত করতে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

আরও পড়ুন : টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

এ সময় গুইমারা উপজেলায় ৮কোটি ২১ লক্ষ ৮৬ হাজার ৮শ ৮০ টাকা ব্যায়ে মোট ১৮২৮ জনকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়, তার মধ্যে গুইমারা সদর ইউনিয়নে ৯৭৮ জন এবং হাফছড়ি ইউপিতে ৮৫০ জন এর মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করেছে

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুর রহমান, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকার ভোগীরা উপস্হিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা