সারাদেশ

‘খুলনা হবে বিশ্বের পাঁচটি স্বাস্থ্যকর শহরের একটি’

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (উব্লিউএইচও) উদ্যোগ ও অর্থায়নে প্রাথমিক পর্যায়ে বিশ্বের পাঁচটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশের খুলনা সেই পাঁচটি শহরের একটি। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিএস), খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং ডব্লিউএইচও যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে হোটেল সিটি ইন এ উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতিত্ব করেন।

সভায় কারিগরি কমিটির প্রস্তুতকৃত ‘স্বাস্থ্যকর শহর : সুস্বাস্থ্য ও কল্যাণে নগর সরকার’ শীর্ষক কর্মপরিকল্পনা উপস্থাপনা এবং এর ওপর বিশদ আলোচনা করা হয়। এই আলোচনায় অংশ নিয়ে খুলনাকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তুলতে কী ধরণের নীতিগত পরিবর্তন আনতে হবে, নগরে সেবাদানকারী বিভিন্ন সংস্থার ভূমিকা কী হবে, কীভাবে নানা ধরনের দূষণ রোধ করা যাবে, স্বল্পমেয়াদে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কীভাবে সচেতনতা বাড়িয়ে নগরবাসীকে স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায়, কীভাবে সুশাসন নিশ্চিতকরা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা যায় ইত্যাদি বিষয়ে উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কোন মূল্যে খুলনাকে আন্তর্জাতিকমানের স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সর্বপ্রথম প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং নগরে সেবাদানকারী বিভিন্ন সংস্থার সধ্যে সমন্বয়টা খুব প্রয়োজন। তিনি স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তোলার জন্য খুলনাকে বেছে নেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ধন্যবাদ জানান।

সভায় কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিএস কর্মসূচির লাইন ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রোবেদ আমীন, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম আব্দুল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি ড. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ বক্তৃতা করেন। কারিগরি কমিটির প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ডব্লিউএইচও’র খুলনা হেলদি সিটি প্রকল্পের কনসালটেন্ট আসিফ আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ড. রাশেদা সুলতানা।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ এ...

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস সংকটে অর্ধশতাধিক কারখানা

নারায়ণগঞ্জের বন্দরে তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন শিল্প মালিকরা। গ্যাস...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা