সারাদেশ

কোটালীপাড়ায় ১৩ দোকানঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে ১৩টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘাঘর বাজারের মহুয়ার মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সোহাগের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মূহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ অগ্নিকান্ডে ইব্রাহীমেরে ফার্নিচারের দোকান, বাবুল শেখের ঔষধের দোকান, বিপ্লব মোল্লার গ্যারেজ, কামরুলের হোটেল, জাহিদের হোটেল, মাহবুবের ওয়ার্কশপ, সোহাগের হোটেল, ওমরের ফার্নিচারের দোকান, হুমায়ুনের তেলের দোকান, রামকৃষ্ণের হোমিও ঔষধের দোকান, মোজাফ্ফরের ভ্যান গ্যারেজ, গনেশের মিষ্টির দোকান ও খোকন বসুর মিষ্টির দোকানসহ ১৩টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি বিপ্লব মোল্লা বলেন, আমাদের এই ১৩টি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়িদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়িরাই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার যদি ক্ষতিগ্রস্থ এসকল ব্যবসায়িদের সহযোগিতা না করে তাহলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের পথে বসতে হবে।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা