ছবি: সংগৃহীত
সারাদেশ

মহিপুরে ২৩ মাছের আড়ৎ পুড়ে ছাই

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুর আড়ৎপট্টিতে আগুন লেগে প্রায় ২৩টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন

শুক্রবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮ টার দিকে জাপান ফিস নামের মৎস্য আড়ৎ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় যুবক রাহাত জানান, আযানের সময় হঠাৎ জাপান ফিস নামের মাছের আড়তে আগুন দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

প্রথমে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। তবে তার আগেই অন্তত ২৩টি মৎস্য আড়ৎ ভস্মীভূত হয়। এছাড়া একাধিক আড়ৎ আগুনে আংশিক পুড়ে গেছে।

বন্দরের আড়ৎ মালিক কামাল হওলাদার জানান, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা বুঝতে পারছি না। বেশির ভাগ আড়তের সামনে মাছ সংরক্ষণের প্লাস্টিকের ককসেট থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে অগ্নিনির্বাপক দলের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কী কারণে আগুনের সূত্রপাত, সেটা এখনও জানতে পারিনি এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করেছি। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা আমরা এখন অবগত নই। সবকিছুই তদন্ত সাপেক্ষে বলতে পারব।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ সকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী জনাব মহিববুর রহমান।

আরও পড়ুন: ঈদযাত্রায় যানজট নেই

উল্লেখ্য, এর আগেও গত ৩ মার্চ বন্দরের প্রায় ৬ টি মৎস্য আড়ৎ আগুনে লেগে পুড়ে গিয়েছিল। ১ মাস যেতে না যেতেই আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ২৩টি মাছের আড়ৎ।

মহিপুর থানা এলাকা থেকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। স্থানীয়দের দাবি, পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও মৎস্যবন্দর আলিপুর-মহিপুরকে কেন্দ্র করে যাতে খুব দ্রত একটি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা