ছবি: সংগৃহীত
সারাদেশ

বাঘায় প্লাস্টিকের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার তেপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তেপুকুরিয়া গ্রামে ইনছার আলীর আলিফ ট্রেডার্স নামে ৩৩ শতাংশ জমির উপর প্লাস্টিকের কারখানায় ক্যারেট, বস্তা, কাগজ, ক্যারেটের কুচা, ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় ১৫ কোটি টাকার মালামাল ছিল।

শুক্রবার বেলা ৩ টার দিকে প্লাস্টিকের গোডাউনে ধোয়া দেখা যায়। এরপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে ৭ জন আহত হন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- গোডাউন মালিক মুনছার আলী (৩৫), ইনছার আলী (৫০), ইয়াজুল ইসলাম (৩৭), আয়ুব আলী (৩৪), রেজাউল করিম (৩৬), আমিরুল ইসলাম (১৯), সবুজ রানা (২২)। এ অগ্নিকাণ্ডের ঘটনার পর আলিফ ট্রেডার্সের মালিক ইনছার আলী আলী জ্ঞান হারিয়ে ফেলায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ৪টি ইউনিট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৩ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: দুই অঞ্চলে শিলাবৃষ্টির আভাস

রাজশাহী ফায়ার স্টেশনের উপ-পরিচালক ওহিদুর ইসলাম জানান, ঘটনাস্থলের পাশে একটি পুকুর থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এ আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছেন বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার স্টেশনের লোকবল।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪ টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে যায়।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা