সংগৃহীত ছবি
সারাদেশ

বান্দরবানে আলীকদমে সন্ত্রাসী হামলা 

জেলা প্রতিনিধি: বান্দরবানে আলীকদমের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

শুক্রবার (৫ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান জানান, উপজেলার ২৬ মাইলের ডিম পাহাড় এলাকায় চেকপোস্টে তল্লাশি করার জন্য একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটি না থেমে চেকপোস্টের দিকে ছুটে আসছিল, তখন দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় গাড়ি থেকেও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়।

আরও পড়ুন: চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার থানচি উপজেলায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)। রাত ১০টার দিকে গোলাগুলি থামলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা