সারাদেশ

নকল পিভিসি পাইপ ও প্লাস্টিক কারখানায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর মাহিগঞ্জ খাসবাগে অবৈধভাবে গড়ে তোলা নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় আজিজ পাইপ ফ্যাক্টরি, তমিজ পাইপ ফ্যাক্টরি ও এমএইচ পাইপ ফ্যাক্টরির মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ ) বিকেলে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‌্যাব-১৩ ও বিএসটিআই’য়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই এর অনুমোদন বিহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনের দায়ে ৩ টি কারখানার মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, অনুমোদন বিহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা