সারাদেশ

তামাকচাষিদের নাটকীয় অনশনের নেপথ্যে তামাক কোম্পানি!

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির অনশনের নেপথ্যে আবুল খায়ের টোব্যাকো কেম্পানী। তামাক কোম্পানী নিজেদের অনুগত কিছু চাষীদের নিয়ে ব্যানার তৈরি করে এসকল অনশন কর্মসূচী বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন তামাক নিয়ন্ত্রণে বদ্ধপরিকর ঠিক সেসময়ে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে এ কর্মসূচী করছে তামাক কোম্পানী।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে দশটায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এরকমই একটি অনশনের আয়োজন করা হয়। তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা বলছেন, কৌশলে অনশন নাটক সাজিয়ে তামাক চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি করা হচ্ছে। যা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে চরমভাবে ব্যহত করবে।

অনুসন্ধানে জানা গেছে, অনশনের ব্যানার ফেস্টুন ও ডেকোরেশন করে দিয়েছে আবুল খায়ের টোব্যাকো। এই নাটকীয় অনশন ভঙ্গ করতে ব্যবহার করা হয়েছে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের। যারা তামাক নিয়ন্ত্রণের বিষয়টি সেভাবে অবগত না হয়েই কোম্পানির ফাঁদে পড়েছেন বলে মনে করছেন অনেকে।
অনশন শুরুর আগ থেকে শেষ পর্যন্ত আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় প্রতিনিধিদের সরব উপস্থিতি ছিলো। দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক সেন্টু একজন তামাক ব্যবসায়ী; এছাড়াও অনশনরত প্রায় সকলেই আবুল খায়ের টোব্যাকোর নিবন্ধিত তামাক চাষী।

আবুল খায়ের টোব্যাকোর ফিল্ড অফিসার গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মহিবুল ইসলাম অনশনস্থলে চাষী সেজে বসে তদারকি করছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত চাষীদের। আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর প্রতিনিধি ও তামাক চাষীদের অনুরোধে অনশনরত চাষীদের অনশন ভঙ্গ করাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক এবং গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী সেখানে গিয়েছিলেন।

এসময় কোম্পানীর প্রতিনিধিদের দেওয়া জুস ও পানি দিয়ে চাষীদের অনশন ভঙ্গ করান তারা। শেষে চাষীদের সকলের জন্য প্যাকেট খাবার ও পানি সরবরাহও করা হয়েছে এ কোম্পানীর পক্ষ থেকে।

তামাক চাষীদের অনশন ভাঙ্গানোর বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক জানান, আবুল খায়ের টোব্যাকোর লোকজন ও চাষীরাও ফোন দিয়েছিলো তাই গিয়েছিলাম।

ব্যানারে আয়োজক সংগঠন হিসেবে অনশনরত দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির মেহেরপুর সভাপতি আলমগীর হোসেন সেন্টুর কাছে জানতে চাওয়া হয় তাদের দবিগুলো কী কী? প্রশ্নের জবাবে তিনি আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর দেওয়া লিফলেট দেখিয়ে দাবির কথাগুলো বলেন। তাদের কারও কোন কোম্পানীর কার্ড নেই তাই তারা অনশন করছেন বলেও দাবি করেন তিনি। অথচ তাদের বেশিরভাগই আবুল খয়ের টোব্যাকো কোম্পানীর নিবন্ধিত চাষী।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক সেন্টু, বলেন বিদেশী কোম্পানী বিএটিবি আমাদের তামাক কিনে না তাই আমরা সাধারণ তামাক চাষী ক্ষতিগ্রস্থ হচ্ছি। দেশীয় তামাক কোম্পানী রক্ষা করার জন্য দেশীয় কোম্পানীর উপর কর কমাতে হবে। এবং বিদেশী তামাক কোম্পানীর উপর অতিরিক্ত কর আরোপ করার দাবি তাদের।

তামাক চাষে নিরুৎসাহিত এবং তামাক নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যখন নানা কাজ করে চলেছে এর মধ্যে চাষীদের নিয়ে এমন একটি অনশন কেন? এমন প্রশ্ন করলেও কোন উত্তর না দিয়ে অনুষ্ঠানস্থল থেকে সটকে পড়েন কোম্পানীর বেশ কয়েকজন প্রতিনিধি।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন...

দৌলতদিয়া ফেরিঘাটে নতুন করে ভাঙন শুরু

বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা