সারাদেশ

নড়াইলে শেষ হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে উপজেলায় চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৩০ জন ছাত্র অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৯ মার্চ ) সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করেন প্রধান অতিথি জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল-মামুন।

এসময় আরও বক্তব্য রাখেন চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর শেখ, ফুটবল কোচ মুকুল চৌধুরী প্রমুখ।

এসময় প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ৫টি বিদ্যালয়ে ৫টি ফুটবল বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান জানান, প্রতিভা বিকাশের লক্ষ্যে কালিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫০ জন ছাত্রদের থেকে বাছাইকৃত ৩০ জন ছাত্রকে জেলা পর্যায়ের ফুটবল খেলোয়ার ও ফুটবল কোচ মুকুল চৌধুরীর তত্ত্বাবধানে মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। আগামীতে ভাল মানের খেলোয়াড় সৃষ্টিতে প্রশিক্ষণটি ছাত্রদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা