সারাদেশ

মুন্সীগঞ্জে সংঘর্ষ : ৫ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের দফায় দফায় এ সংঘর্ষ হয়।

জানা গেছে, নবধারা হাউজিং প্রকল্পের চেয়ারম্যান শাহজাহান মিয়ার গ্রুপের সাথে বালুচর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মেম্বার গ্রুপের মধ্যে ইট ক্রয়-বিক্রয় নিয়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকার কেরানীগঞ্জের কক্সমিক ব্রীকস নামে একটি ইটভাটার ইট ক্রয়-বিক্রয় নিয়ে উভয় গ্রুপের মুজিবুর রহমানের সাথে একই গ্রামের রমজান আলীর সাথে কথা কাটাকাটির জের ধরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে টেঁটাবিদ্ধরা হলেন, চরপানিয়া গ্রামের আব্দুর রবের ছেলে পিয়ার উদ্দিন (৩৫), শাজাহান মিয়ার ছেলে মো.আওলাদ হোসেন (৩৭), ইদ্রিস আলীর ছেলে বিল্লাল হোসেন (৫০), লোকমান মিয়ার ছেলে মজিবুর (৫১), জজ মিয়ার ছেলে মো.জাহাঙ্গীর (৩৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইট ক্রয়-বিক্রয় এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে । তবে বর্তমানে ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ।

সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

মেসির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগেই...

মেসির ওপর কড়া নজর স্পেন কোচের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্...

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারাদেশে কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ব...

নির্বাচিত সরকারের ৫ মাস পূর্তি, সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা