সারাদেশ

মুখ বেঁধে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধুর মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে শ্বশুর মানিক শেখকে (৪১) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মানিক শেখ পুঠিয়া গ্রামের মৃত বাদুল্লা প্রামানিকের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, শ্বশুর মানিক শেখ তার পুত্রবধুকে প্রায় দিনই উত্যক্ত করে আসছিলো।

সোমবার (৮ মার্চ) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর মানিক শেখ তার পুত্রবধুর মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। এঘটনায় পুত্রবধু রাতে থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে মানিক শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা