সারাদেশ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া আনন্দ উৎসব

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে মুজিববর্ষ উদযাপন ও বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে নানারকম উদ্যোগ গ্রহণ করেছেন।

সরকার দেশের সকল মানুষের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।

শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা আমাদের সন্তান তোমরা কোন কিছুতেই পিছিয়ে থাকবে না। সমাজের উন্নয়নে আমরা তোমাদেরকে সম্পৃক্ত করতে চাই। তোমাদের প্রতিভা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আগামী দিনে তোমাদের সকল ভালো-মন্দে জেলা প্রশাসন তোমাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।


সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা