ছবি-সংগৃহীত
শিক্ষা
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বয়স শিথিল করা হবে

স্টাফ রিপোর্টার : শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বয়স শিথিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এই ধরনের বিশেষ শিশুদের পাবলিক পরীক্ষার খাতা ভিন্নভাবে মুল্যায়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের বয়স শিথিল করার চিন্তাও করা হবে।

আরও পড়ুন : ঢাকা ছাড়বে ১ কোটি ২০ লাখ লোক

রোববার (২ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটউটে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এক সময় অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্ত এই শিশুদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে। তাই আমাদের উচিত তাদের এই দক্ষতাগুলো বের করে আনা। এসব শিশুরাও আমাদের সমাজে অবদান রাখতে পারে।

আরও পড়ুন : ফের ২ বিলিয়ন ডলার ছাড়া‌ল রেমিট্যান্স

তিনি বলেন, অটিজম বিষয়ে আগে তেমন সচেতনতা ছিলো না। সারাবিশ্বে এটা নিয়ে তেমন সচেতনতা ছিল না। আত্মীয়দের কাছ থেকেও গোপন করা হতো। এই বাচ্চাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া হতো না। কিন্ত তাদের বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

আরও পড়ুন : এ মাসে আকস্মিক বন্যা হতে পারে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব সোলেমান খান, সুচনা ফাউন্ডেশনের সিইও ডা. সাকী খন্দকার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা