সংগৃহীত
শিক্ষা

স্নাতকে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে ৫ এপ্রিল বিকেল ৪টায়। চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৯ মে, ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন, ২০২৩ তারিখে শুরু হবে।

আরও পড়ুন : পাঠ্যবই এনসিটিবি নয়, ডিপিই ছাপাবে

আবেদনের সাধারণ যোগ্যতা :

১. বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০২১-২০২২ সালের এইচএসসি/ সমমান পরীক্ষা (চতুর্থ বিষয়সহ) ও ২০১৯-২০২০ সালের এসএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ ৬.৫ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

২. বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০২১ / ২০২২ সালের এইচএসসি/ সমমান পরীক্ষা ( ৪র্থ বিষয়সহ) এবং ২০১৯ ২০২০ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০সহ উভয় পরীক্ষা মিলে কমপক্ষে জিপিএ ৭.০ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৩. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধু (i) এইচএসসি (ভোকেশনাল) (ii) এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) (iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর খ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

৪. আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

৫. ২০১৯-২০২০ সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১-২০২২ সালের ‘এ’ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ ই-মেইল অ্যাড্রেসে ([email protected]) আবেদনপত্র পাঠাবেন।

সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন : ৩০ মে নির্বাচনী‌ পরীক্ষা শুরু

৬. বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরুপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ ই-মেইল অ্যাড্রেসে ([email protected]) আবেদনপত্র পাঠাবেন। সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া, আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সব পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরুপণের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

৭. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল/ স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবেন না। তবে, এসব শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে।

৮. স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল/ স্নাতক (পাস) নিয়মিত/ প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন : আইবিএতে ভর্তি পরীক্ষা ৫ মে

এবার অনার্সের ভর্তিতে আবেদন যোগ্যতা কমিয়ে ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ : এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)

মানবিক বিভাগ : এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫। (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

 মোংলা নদীতে দুই ফেরী উদ্বোধন: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম 

মোংলা নদীতে ফেরি সংকট এবং এর ফলে সৃষ্ট দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। সাধা...

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১ 

সুন্দরবনের গহীনে কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গা...

মোংলা বন্দরে এল ভারত থেকে চালের শেষ চালান

মোংলা বন্দরে ভারত থেকে এল চুক্তির তৃতীয় প্যাকেজের শেষ চালান। শুক্রবার (২৬ জুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা