ছবি : সংগৃহিত
শিক্ষা

পাঠ্যবই এনসিটিবি নয়, ডিপিই ছাপাবে

স্টাফ রিপোর্টার : ২০২৪ সাল থেকে জটিলতা নিরসনে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পরিবর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মুদ্রণ করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে এনসিটিবির আইন সংশোধন করতে হবে। তাই এ লক্ষ্যে উদ্যোগ নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। তারা একই ধরনের সিদ্ধান্ত জানিয়ে এনসিটিবিকেও একটি চিঠি দিয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেছেন, আইন সংশোধনের এখতিয়ার মন্ত্রণালয়ের। তারা চিঠি পেয়েছেন। তবে মন্ত্রণালয়ই এ ব্যাপারে উদ্যোগ নেবে। আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।

আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরকৃত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ‘এনসিটিবি আইন ২০১৮ অনুযায়ী এনসিটিবি প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের ক্ষেত্রে সময় সময় নানা জটিলতা দেখা দেওয়ায় এনসিটিবির পরিবর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের নিমিত্ত এনসিটিবি আইন ২০১৮ এর সংশ্লিষ্ট অংশের সংশোধন প্রয়োজন।’

আরও পড়ুন : অধ্যক্ষ পদে আবেদন শুরু ১ এপ্রিল

এতে আরও বলা হয়, ‘এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিকট সার-সংক্ষেপ পাঠানো হলে গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী এতে সম্মতি জ্ঞাপন/সিদ্ধান্ত প্রদান করেন। এমতাবস্থায় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সার-সংক্ষেপ অনুযায়ী জরুরি ভিত্তিতে এনসিটিবি আইন ২০১৮ এর প্রয়োজনীয় সংশোধন আনার উদ্যোগ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জানা যায়, উল্লিখিত আইনের ৮ এর ‘ছ’ অনুযায়ী পাঠ্যপুস্তকের মুদ্রণ, প্রকাশনা, বিতরণ এবং বিপণন কাজ এনসিটিবির হাতে। এ ধারা অনুযায়ীই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের ক্ষমতা এনসিটিবির। ফলে এ ধারাটিসহ আরও কয়েকটি ধারা এখন সংশোধন করতে হবে।

আরও পড়ুন : লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু

প্রসঙ্গত, প্রাথমিক স্তরে প্রায় এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী। তাদের জন্য প্রতিবছর ১০ কোটি বই মুদ্রণ করা হয়ে থাকে। সাধারণত ৯৮ লটে এসব বই মুদ্রণ করা হয়। বই মুদ্রণ নিয়ে গত কয়েক বছর ধরে নানা সিন্ডিকেট কাজ করছে। তারা কখনো অতি চড়া দামে বইয়ের দরপত্র দাখিল করে, আবার কখনো বাজার দরের চেয়েও কম দর দেয়।

কিন্তু কম দর দিলে তা পুষিয়ে নেয় নিউজপ্রিন্টে বই ছাপিয়ে। এসব নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষোভের বিষয়টিও জানা যায়। এ কারণে এবার তারা বই মুদ্রণের দায়িত্ব নিচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদ মাধ্যমকে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ এ ব্যাপারে বলেন, নিজেদের কাজে ‘ওভারলোডেড’ এনসিটিবি। অন্যদিকে প্রাথমিকের বইয়ের অর্থ বরাদ্দ যায় ডিপিইর অনুকূলে। ওই টাকা ছাড়করণসহ অন্যান্য প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা অবলম্বন করতে হয়। এতে সময়ক্ষেপণ হয়। এজন্যই এনসিটিবির পরিবর্তে ডিপিইতে বই মুদ্রণ প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা