কৃষি বিশ্ববিদ্যালয়
শিক্ষা

লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু

সান নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া ছাত্রী মারিয়া আক্তার (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন : ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

নিহতের দুলাভাই আশরাফ আলী বলেন, মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কৃষক রত্ন শেখ হাসিনা আবাসিক হলের ১০তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে সে গুরুতর আহত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে আইসিইউতে মারা যায়।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

তিনি জানান, সে ওই হলের সাততলার ৭০৩ নাম্বার রুমে থাকতো। পরে ভবনের দশতলা থেকে সে লাফিয়ে পড়ে আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। মারিয়া অনেকদিন অসুস্থ ছিল। মারিয়ার মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জানায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে পরীক্ষা দিতে দেয়নি। সে কারণে সে লাফিয়ে পড়ে।

মারিয়ার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরের, তার বাবার নাম ফয়েজ উদ্দিন।

আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি

সহপাঠীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মানসিক রোগী বানানোর চেষ্টা করছে। বিষয়টি খুবই দুঃখজনক। হল কর্তৃপক্ষ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ওই সহপাঠীর কোনো খোঁজ খবর নেয়নি। এমনকি সহযোগিতাও করেনি। মারিয়ার লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তৃপক্ষ কোনোভাবে দায় এড়াতে পারে না বলেও জানান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা