ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৯ মার্চ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ১০ দিনের ইনডাকশন প্রশিক্ষণ শুরু‌ হবে। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষকরা ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

আরও পড়ুন : নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি

সোমবার (২৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুর রহমান বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ২৯১টি উপজেলা ও থানা রিসোর্স সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী ৪৩৪টি ব্যাচে ইনডাকশন প্রশিক্ষণ দেয়ার প্রশাসনিক অনুমোদন রয়েছে। প্রশিক্ষণের বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী দেয়া হয়েছে।

আরও পড়ুন : ট্যাংকলরির ধাক্কায় নিহত ২

প্রশিক্ষণটি আগামী ২৯ মার্চ শুরু করতে হবে। প্রশিক্ষণ শুরু করার পর বিরতিহীনভাবে (জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন ছাড়া) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থী সংখ্যা হবে ২০-২৫ জন।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, একই উপজেলা থেকে শিক্ষক পাওয়া না গেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে একই জেলার অন্য উপজেলা থেকে শিক্ষক ডেপুটেশন দেয়া যাবে। এছাড়া ২০১৮ খ্রিষ্টাব্দের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত কোনো শিক্ষক ডিপিএড ও ইনডাকশন প্রশিক্ষণ গ্রহণ না করে থাকলে তাদেরকে এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা যাবে।

আরও পড়ুন : ডেঙ্গু জ্বরে আরও ৬ জন হাসপাতালে

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ব্যাচ ও অংশগ্রহণকারীদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। তবে প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষকরা এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হবেন না।

ইউআরসি-টিআরসি ইন্সট্রাক্টররা প্রশিক্ষণ শুরুর আগেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দিনে সরবরাহ করবেন। উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী ব্যাচের অংশগ্রহণকারীদের ডেপুটেশন দেবেন।

আরও পড়ুন : সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন নেই

উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকের নাম, পদবী ও অন্যান্য তথ্য পিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করে কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষককে ইনডাকশন প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেবেন। এ এন্ট্রি ছাড়া প্রশিক্ষণে মনোনয়ন দেয়া যাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা