সংগৃহীত ছবি
শিক্ষা
স্কুলে ভর্তি

শূন্য আসনের তথ্য দেওয়ার সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য এন্ট্রি দেওয়ার সময় ৩ দিন বাড়ছে।

আরও পড়ুন : নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কর্মসংস্থান মেলা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন জানান, স্কুলের শূন্য আসনের তথ্য এন্ট্রি দেওয়ার সময় তিন দিন বাড়ানো হচ্ছে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে টেলিটকের নির্ধারিত লিংকে প্রবেশ করে শূন্য আসনের তথ্য এন্ট্রি শুরু হয়। আজ (১৭ অক্টোবর) পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তিতে স্কুলের শূন্য আসনের তথ্য এন্ট্রি শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : ৩০ অক্টোবর এসএসসির ফরম পূরণ

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি (জাতীয়করণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।

এতে আরও বলা হয়, তথ্য প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন; তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোনো প্রকার এনালগ নম্বর প্রদান করা যাবে না; রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

আরও পড়ুন : ১ম বর্ষ পরীক্ষা শুরু

২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সোমবার জারি করা এক আদেশে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে শূন্য আসনের তথ্য এন্ট্রি করতে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এরই প্রেক্ষিতে এ তথ্য এন্ট্রি শুরু হয়।

আগামী শিক্ষাবর্ষে দেশের সব সরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং সব মহানগর ও জেলার সদর উপজেলার বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা