ছবি-সংগৃহীত
শিক্ষা

শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে নিয়েছে। ফলে আগামী ১৭-১৯ অক্টোবর দেশের সব সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা চলবে।

আরও পড়ুন: অদম্য সম্মাননা পেলেন যশোরের নূরা

রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব শওকত হোসেন মোল্যা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবিসমূহ আদায়ে সংবাদ সম্মেলন ও কর্মবিরতিসহ নানা কর্মসূচি করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার রাতে সমিতির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দাবি পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়ন সম্ভব বলে মতামত দেন। শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ১৭-১৯ অক্টোবর ডাকা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো।

আরও পড়ুন: সরকার প্রতিশ্রুতির বেশি কাজ করেছেন

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি স্থগিত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সমিতির সভাপতি।

বৈঠকের পর অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেছেন, শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় তারা স্যাটিসফাইড (সন্তুষ্ট)। সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে তারা রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

অপরদিকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আমরা সব সময় শিক্ষকদের দাবি পূরণে সচেষ্ট। শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করবেন।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর

মূলত, ক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তরা।

আগামী ১৭-১৯ অক্টোব দাবি মেনে না নেওয়ায় ফের ২ দিনের কর্মবিরতি ঘোষণা দেন। তবে শনিবার রাতে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর রোববার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দিলেন তারা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা